logo
Advertisement

মেঘনার পাড় ভেঙে নদীতে ৫ বন্ধু, নিখোঁজ ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ভোলা সদর, ভোলা
মেঘনার পাড় ভেঙে নদীতে ৫ বন্ধু, নিখোঁজ ২
নিখোঁজ আমজাদ ও রাকিব। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

ভোলার সদর উপজেলার শিবপুরে মেঘনা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় আকস্মিকভাবে নদীর পাড় ভেঙে পাঁচ বন্ধু নদীতে পড়ে গেছেন। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও আমজাদ ও রাকিব নামে দুই বন্ধু এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে শিবপুরের ‘ভোলার খাল’ নামক এলাকায় মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

ভেঙে যাওয়া মেঘনা নদীর পাড়। ছবি : এশিয়া পোস্ট
ভেঙে যাওয়া মেঘনা নদীর পাড়। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয়রা জানান, রাতে পাঁচ বন্ধু মেঘনার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ নদীর পাড়ের মাটি ধসে পড়লে তারা পাঁচজনই নদীতে পড়ে যান। এসময় স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও আমজাদ ও রাকিব নদীর স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ দুই বন্ধুকে উদ্ধারে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

নিখোঁজদের উদ্ধারে দ্রুত উদ্ধার অভিযান শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।