logo
Advertisement

বিয়ে থেকে ফেরার পথে প্রাণ গেল প্রবাসীর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজফরিদপুর
বিয়ে থেকে ফেরার পথে প্রাণ গেল প্রবাসীর
নিহত প্রবাসী নুর শেখ। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুর শেখ (২২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার তারাইল এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নয়াকান্দা গ্রামে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন নুর শেখ। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তারাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।