logo
Advertisement

প্রতিবেশীর বিয়ের আলো কেড়ে নিল নুর আয়েশার জীবন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ফটিকছড়ি, চট্টগ্রাম
প্রতিবেশীর বিয়ের আলো কেড়ে নিল নুর আয়েশার জীবন
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রামের ফটিকছড়িতে পাশের বাড়িতে চলা মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আয়েশা (৬০) পূর্ব শাহনগর এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মেহেদি অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে বাড়িতে বৈদ্যুতিক আলোকসজ্জা করা হয়। সন্ধ্যায় নুর আয়েশা ওই বাড়ির পাশে গেলে আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।