logo
Advertisement

মাছে রং মেশানোয় তিন ব্যবসায়ীকে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ভান্ডারিয়া, পিরোজপুর
মাছে রং মেশানোয় তিন ব্যবসায়ীকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে মাছে ক্ষতিকর রং যাচাই করা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর কেমিক্যাল ও কৃত্রিম রং মেশানোর অপরাধে তিন মৎস্য ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহর ও স্থানীয় বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. মিলন হাওলাদার (৩৭), মো. মনসুর মোল্লা ও জহির (৪০)। এদের মধ্যে মিলন ও মনসুরকে এক হাজার টাকা করে এবং জহিরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বিকেলে সাংবাদিকদের জানান, মাছে কৃত্রিম রং মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।