logo
Advertisement

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রামগঞ্জের প্রবাসী মহসিনের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজলক্ষ্মীপুর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রামগঞ্জের প্রবাসী মহসিনের
নিহত মো. মহসিন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মহসিন নামে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সৌদির দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরুন্দী ব্যাপারী বাড়ির মনির হোসেনের ছেলে।

পরিবার জানায়, কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সৌদি আরব থেকে মহসিনের মৃত্যুর খবর আমরা জেনেছি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন।