logo
Advertisement
আমানউল্লাহ আমান

খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকেরানীগঞ্জ
খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া
সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে এক অনুষ্ঠানে কথা বলেন আমানউল্লাহ আমান। ছবি: সংগৃহীত

যারা এক সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, তারাই আজ দেশছাড়া বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, খালেদা জিয়াকে বাড়িছাড়া করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে। কিন্তু জনগণের গণ-অভ্যুত্থানে আজ তারা দেশছাড়া হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে আকছাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, জনগণ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তবে জনগণের শক্তির কাছে অন্যায় টিকে থাকতে পারে না।

তার মতে, মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না।

মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।