logo
Advertisement

মেহেরপুরে ১০টি ল্যান্ডমাইন ও পাঁচটি ল্যান্ডমাইনের বক্সসদৃশ বস্তু উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমেহেরপুর
মেহেরপুরে ১০টি ল্যান্ডমাইন ও পাঁচটি ল্যান্ডমাইনের বক্সসদৃশ বস্তু উদ্ধার
মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের বক্সসদৃশ বস্তু। ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি জমি থেকে ১০টি ল্যান্ডমাইন ও পাঁচটি ল্যান্ডমাইনের বক্সসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকালে স্থানীয়রা জমিতে কাজ করার সময় মাটির নিচে এসব বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে কাজ করার সময় মাটির নিচে ১০টি ল্যান্ডমাইন ও পাঁচটি ল্যান্ডমাইন বক্সসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে।

ল্যান্ডমাইন সদৃশ বস্তু। ছবি: এশিয়া পোস্ট
ল্যান্ডমাইন সদৃশ বস্তু। ছবি: এশিয়া পোস্ট

স্থানীয়দের ধারণা, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। সে সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।