logo
Advertisement

শরীয়তপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজশরীয়তপুর
শরীয়তপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২
তরুণীকে গাছে বেঁধে নির্যাতন। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে এক তরুণী এবং তার ভাই ও বোনকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাতে সখিপুরের একটি প্রত্যন্ত গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আফসানা সরদার ও আমির। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামে নির্যাতনের ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, এক দোকানদারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছের সঙ্গে বেঁধে তার চুল কেটে দেওয়া হয় এবং গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়। এ সময় তার ভাই ও বোনকে একইভাবে নির্যাতন করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগীর মা ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫ জনকে আসামি করে সখিপুর থানায় একটি মামলা করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।