logo
Advertisement

সরকারের তিন সচিব পদে রদবদল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সরকারের তিন সচিব পদে রদবদল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

সরকারের তিন সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

এদিকে কৃষি মন্ত্রণালয় থেকে ১১ ‍দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি করা রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।