logo
Advertisement

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
ব্যারিস্টার জাইমা রহমান। ছবি: সংগৃহীত

কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশ নেন।

জানা গেছে, তিনি কেন্দ্রে আসার আগে সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের অনেকেই বিষয়টি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সব আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।