logo
Advertisement

গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির ঘটনায় পাঁচজনকে শোকজ, মামলা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির ঘটনায় পাঁচজনকে শোকজ, মামলা

​জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে আসা একটি নথি জালিয়াতির ঘটনায় ৫ কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একইসঙ্গে এই জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে চার বহিরাগতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​এতে জানানো হয়, গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে আসে যে, রাজধানীর রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নং পুনর্বাসন নথিটি জাল-জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল (পাওয়ার অফ অ্যাটর্নি) গ্রহণ করে সম্পাদন করা হয়েছে। সরকারি এই নথিটি অবৈধভাবে ব্যবহার করে স্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

​জালিয়াতির সঙ্গে অভ্যন্তরীণ সংশ্লিষ্টতার সন্দেহে কর্তৃপক্ষের ৫ কর্মচারীকে শোকজ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত চারজন বহিরাগত ব্যক্তিকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষের নথি সংরক্ষণকারী হিসাব সহকারী মো. জাহিদুল হুদা বাদী হয়ে এই মামলাটি করেন।

​গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তাধীন বিষয় হওয়ায় এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করার সুবিধার্থে অভিযুক্ত কর্মচারী ও আসামিদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হয়নি।