logo
Advertisement

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে ডিএমপি কমিশনার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে ডিএমপি কমিশনার
আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শনে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল এশিয়া পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

এর আগে, ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনও জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তে পর আসল তথ্য বলা যাবে।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওয়ার্ডে এসির হঠাৎ ত্রুটি দেখা দেয়। এরপর সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার তাৎক্ষণিক অবনতি ঘটলে ছয় শিশুর মৃত্যু হয়।