মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
এশিয়া পোস্ট নিউজ

বকেয়া বেতনসহ বেশ কিছু দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন নাসা গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা সড়কে অবস্থান নেন। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্ট শ্রমিকরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে নাসা গার্মেন্টসের ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
.png)





